সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০২৩ ১৩:০৩

কাইয়ুম চৌধুরীকে দেখতে হাসপাতালে হাবিবুর রহমান হাবিব এমপি

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

গত ৯ জুলাই সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাইয়ুম চৌধুরী। পরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেলা বিএনপির এই সভাপতি।

হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আমার নির্বাচনী এলাকাধীন ফেঞ্চুগঞ্জের সন্তান। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আমি ঢাকার হাসপাতালে গিয়েছি।

হাবিবুর রহমান হাবিব এমপি এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরীর পাশে কিছু সময় কাটান, এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত