বিশ্বনাথ প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৩ ২২:৫৫

ইউপি নির্বাচন: বিশ্বনাথে বিএনপির ৪ নেতা আজীবন বহিষ্কার

সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইউনিয়নগুলো হচ্ছে- অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস। এসব ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৪ নেতাকে আজীবনের জন্য বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিস্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদ’সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বহিস্কৃত নেতারা হলেন- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ মো. আরব খান।

আপনার মন্তব্য

আলোচিত