১৮ জুলাই, ২০২৩ ১৫:১০
সুনামগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় পৌরসভা চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশ করেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এতে নেতৃত্ব দেন।
আপনার মন্তব্য