১৮ জুলাই, ২০২৩ ২২:৫৫
সুনামগঞ্জের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজি চালিত অটোরিকশার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা রাখায় এক চালককে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
মঙ্গলবার বিকেলে উপজেলা সিএনজি চালিত ষ্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।
অভিযুক্ত চালকের নাম রুবেল মিয়া।
জানা যায়, সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে সিএনজি চালিত চালকদের সাথে বসে আলোচনার মাধ্যমে তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ মল্লিকাপুর পর্যন্ত জনপ্রতি সিএনজি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বৈঠকে অতিরিক্ত ছাড়া আদায় করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুশিয়ার করা হয়। এরপরও সিএনজি চালিত অটোরিকশা চালকগন নির্ধারিত ভাড়া ১০০ টাকার স্থলে ১২০ টাকা আদায় করে আসছিলেন।
তাহিরপুর উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ‘তাহিরপুর সুনামগঞ্জ সড়কে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এরপরও অতিরিক্ত ভাড়া নেওয়ারে অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে এক সিএনজি চালককে জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপরও যদি কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করেন তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
আপনার মন্তব্য