তাহিরপুর প্রতিনিধি

২২ জুলাই, ২০২৩ ১৮:২৫

তাহিরপুরে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবারের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় দে, উপজেলার নোয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর রায়, স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জন তালুকদার প্রমুখ।

সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। শিক্ষকের পাশে সব সময় আওয়ামী লীগ সরকার আছে। হাওরপারের শিক্ষকদের পাশে জননেত্রী শেখ হাসিনা সব সময় আছেন। খুব তাড়াতাড়ি শিক্ষকদের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তাদের হাওর-ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত