২২ জুলাই, ২০২৩ ২৩:৩৭
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার চেচান বাউর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়।
বাগ্বিতণ্ডা থেকে একই গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।
সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ এহসান শাহ জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মন্তব্য