২৪ জুলাই, ২০২৩ ০০:১৮
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৬৭ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে বলা হয়, রবিবার সদর উপজেলার বনশ্রী ফরেস্ট অফিস রোডের সামাজিক বনায়ন ও নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের খালি জায়গা হতে ৩৭ পিছ ইয়াবাসহ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর থানার কুন্ডা গ্রামের বাসিন্দা শরিফ খা এবং একই স্থান থেকে ৩০ পিছ ইয়াবা সহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতিয়াইন থানার সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজন বর্তমানে মৌলভীবাজার পৌরসভার ভাড়াটে বাসিন্দা।
ডিবি পুলিশের ওসি আশরাফুল ইসলাম ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য