২৫ জুলাই, ২০২৩ ২১:৪৯
সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর গ্রিন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়।
সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।
২৩ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব মো. মিজানুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ ভীষ্মদেব চৌধুরী, ব্যবসায়ী এনামুল হক চৌধুরী।
কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা; কোষাধ্যক্ষ সাবেক ব্যাংকার জেনিফার ইউসুফ; সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী; আন্তর্জাতিক সম্পাদক সাবেক এনজিও কর্মকর্তা মৌসুমী দাশ পুরকায়স্থ; সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন; দপ্তর সম্পাদক সাংবাদিক একুশ তাপাদার; প্রচার সম্পাদক সাংবাদিক অভি মঈনুদ্দিন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মো. মহিব উদ্দীন, সাবেক কর-কমিশনার রোকেয়া খাতুন রুবী, কূটনৈতিক কর্মকর্তা তানাজ্জিনা কোরেশী, কূটনৈতিক কর্মকর্তা তানজীবা মঈন, অভিনেত্রী শান্তা ইসলাম, নারী উদ্যোক্তা দুরদানা হুসেন, সাংবাদিক ইয়াসির ইয়ামিন, সাবেক ব্যাংকার ফরহাদ আহমদ চৌধুরী, ব্যবসায়ী মো. আলতাফুর রহমান, সরকারি কর্মকর্তা সুমন ইকবাল।
আপনার মন্তব্য