জৈন্তাপুর প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৩ ০২:২০

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

সিলেটের জৈন্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিপামনি দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান।

সাবেক ইউপি সদস্য রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মঈন উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা মৎস্য অফিসের সহকারী আব্দুল মালিক।

অনুষ্ঠানে উপজেলার মৎস্যচাষিদের মধ্য থেকে ২ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে এক র‍্যালি বের করা হয় এবং উপজেলা কমপ্লেক্সর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তি করে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত