২৬ জুলাই, ২০২৩ ০২:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২৫ জুলাই) আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এই উন্নয়ন শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার গিয়ে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমেদ বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশ আজ উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ঠিক তখনিই বিএনপি-জামায়াতের সন্ত্রাস-জঙ্গিবাদ অপরাজনীতির করে বার বার শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পিছন থেকে টেনে ধরছে বলে মন্তব্য করছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমেদ।
সেলিম আহমেদ আরও বলেন, আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে শিক্ষিত, আদর্শিক, সৎ, যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে। আর আগামী দিনে দেশ উন্নয়নের স্বার্থে, আগামী প্রজন্মের সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশে গড়তে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের মুক্তির জন্য উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্য বদ্ধ থাকুন। আর আগামীতেও মুক্তিযুদ্ধের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষে শক্তিকেই নির্বাচনে বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মণ, শ্রমিক লীগের সভাপতি বিল্লাল আমিন, আওয়ামী লীগ নেতা মনধির রায়, জোসেফ আখঞ্জি, সদস্য মিজানুর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মল্লিক, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজন চন্দ্র, জয়নাল আবেদীন কলেজ শাখার সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য