২৬ জুলাই, ২০২৩ ০২:৫৪
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আ. ছাত্তার বেগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহাজাহান।
মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, সাংবাদিক সুজন রায়, উজ্বল খান, মৎস্য চাষি দুলাল মিয়া, মৎস্য আড়ত সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ।
আপনার মন্তব্য