জুড়ী প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৩ ১৭:১৪

বিদ্যালয়ে সভা চলাকালে খসে পড়ল পলেস্তারা

মৌলভীবাজারের জুড়ীতে পূর্ব জুড়ী ইউনিয়নে হাজী খুরশীদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে সভা চলছিল। এ সময় হঠাৎ করে ছাদের কিছু পলেস্তারা খসে এক অভিভাবকের মাথার ওপর পড়ে যায়। এতে তিনি সামান্য আহত হন। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটার পর আজ বুধবার (২৬ জুলাই) জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বিদ্যালয় পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। যথারীতি অনেক অভিভাবকের উপস্থিতিতে সভা চলাকালে বিল্ডিংয়ের ছাদের পলেস্তারা (আস্তর) ধসে পড়ে।

সভায় উপস্থিত থাকা অভিভাবক হুমায়ুন রশীদ রাজি বলেন, বিদ্যালয়ের দুইটি ভবন রয়েছে।এর মধ্যে একটি ভবনের কাজ  ১৯৯৪-৯৫ অর্থ বছরে সম্পন্ন  হয়। সেই ভবনের আস্তর ধসে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, এলজিইডি অফিসের কর্মকর্তাকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করে তাদের লিখিত আবেদন দিতে বলেছি।


আপনার মন্তব্য

আলোচিত