প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৩ ১২:২৬

হবিগঞ্জে আমড়া কাটতে গিয়ে ছুরিবিদ্ধ শিশু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমড়া কাটতে গিয়ে এক শিশু ছুরিবিদ্ধ হয়েছে।

৮ বছর বয়সী আরিশা উপজেলার নিশাপট এলাকার কুদ্দুস মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুলাই) বিকালে আরিশা সমবয়েসি মেয়েদের সঙ্গে ছুরি নিয়ে মিষ্টি আমড়া কাটতে বসলে একপর্যায়ে ছুরিটি তার বুকে বিঁধে যায়।

তাৎক্ষণিকভাবে আরিশাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরিশার পিতা কুদ্দুস মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আরিশা সঙ্কটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত