জুড়ী প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৩ ০০:৫৬

জুড়ীতে অবৈধ জাল জব্দ

মৌলভীবাজারের জুড়ীতে মৎস্য অফিসের অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার জায়ফর নগর ইউনিয়নের হাকালুকি হাওর তীরবর্তী নয়াগ্রাম এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১১০০০ মিটার (৪টি) জগৎবেড় জাল, টপছাই ২০০০ টি, কারেন্ট জাল ১০,০০০ মিটার ৫ টি ম্যাজিক জাল জব্দ  করা হয়।

এসব জাল দিয়ে বিভিন্ন সময় হাকালুকি হাওর ও বিল গুলোতে ডিম ওয়ালা মাছ ও মাছেন পোনা মারার অভিযোগ রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান বলেন, পোনা মাছ মারা ও ডিমযুক্ত মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য এসব জাল জব্দ করা হয়েছে, এগুলো আগুন দিয়ে পোড়ানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত