নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩ ১৫:০৯

সিলেটের সাবেক কাউন্সিলর ও সাংবাদিক আজিজুল হক মানিকের মৃত্যু

সিলেট সিটি করপোরেশনের দুইবারের সাবেক কাউন্সিলর ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আজিজুল হক মানিক (৬২) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর মরহুমের জানাজা হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হয়।

আজিজুল হক মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি জিএস পদে নির্বাচিত হন।

তিনি ২০১৫-১৬ সেশনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এছাড়াও, তিনি ২০১৪-১৫ সালে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

২০০৩ ও ২০০৮ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত