সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ ২২:৩৯

রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচি

রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের আয়োজনে বৃহস্পতিবার সিলেটের মেন্দিবাগ পয়েন্টে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রো. আবুবক্কর শাওন এবং সহযোগিতায় ছিলেন ক্লাব সচিব রো. রেজাউল ইসলাম।

এ কর্মসূচির মাধ্যমে ক্লাবের সদস্যরা পথচারীদের ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করেন, কিভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে এই ভয়াবহ রোগ থেকে দুরে থাকা যায় তা আলোচনা করা হয়। ডেংগু রোগ সম্পর্কিত লিফলেট বিতরনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন রো. কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রো. রাহাত তরফদার, রো. সুহেল আহমেদ রিপন, রো. অয়নাভ ভট্টাচার্য, রো. নাহিয়ান আল মাদানি খান রবি, রো: সুমেন কুমার দে।

আরো উপস্হিত ছিলেন সুমন আহমেদ তালুকদার, ফাহিম সারওয়াত ইনান, আমিনুল হক সুমিত, সুমন আহমেদ, মো: রুয়েল আহমেদ, ডায়মন্ড আহমেদ, সৈয়দ সায়মন,  মুকিত আহমদ মাসুম প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত