২৮ জুলাই, ২০২৩ ২৩:০৮
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস
সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দেশব্যাপী একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৭৯২ জন। পাসের হার ৭৮.২২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী।
বিয়ানীবাজারে এসএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান খলিল চৌধুরী আদর্শ এবি নিকেতন এবং পাসের হারে এগিয়ে রয়েছে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।
এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৫৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। পাসের হার ৬৯.৮৬ শতাংশ।
একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৭২ জন শিক্ষার্থী, যার মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৬ শতাংশ।
তবে এবার শতভাগ পাসের হার নেই উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলে জানান বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান।
আপনার মন্তব্য