বিশ্বনাথ প্রতিনিধি

৩১ জুলাই, ২০২৩ ২০:১৮

বিশ্বনাথে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন


সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌছে দিতে সিলেটের  বিশ্বনাথে  আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন হয়েছে।

সোমবার পৌর শহরের রামপাশা রোডের নতুন বাজার খুরশিদ আলী কমপ্লেক্সের ২য় তলায় ফিতা কেটে ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন পৌর মেয়র মুহিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইএফআইসি ব্যাংক একটি গণমানুষের ব্যাংক। দেশের প্রতিটি এলাকায় এর শাখা, উপশাখা রয়েছে। এই ব্যাংকের সেবার মানও আধুনিক। এই ব্যাকের শাখা আরও আগে এই প্রবাসী অধ্যুষিত এ  বিশ্বনাথে  হওয়ার প্রয়োজন ছিল। তিনি বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় সর্বোচ্চ সেবা দিয়ে এই ব্যাংকের কার্যক্রম এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইএফআইসি ব্যাংক সিলেটের আঞ্চলিক প্রধান এমএ কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক নিশি কান্ত পাল,  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, পৌর কাউন্সিলর ফজর আলী। স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক সিলেট লোন শাখার ইনচার্জ জাহিদুল হক ও  বিশ্বনাথ  উপ-শাখার ইনচার্জ মাধুরী দেব। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনোয়ার হোসেন, ভাইস প্রিন্সিপাল কাজল দেব,  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।      

আপনার মন্তব্য

আলোচিত