৩১ জুলাই, ২০২৩ ২৩:৩৬
হবিগঞ্জের চুনারুঘাটে সাপের কামড়ে এক শিশু আহত হয়েছে। আহত শিশু নাহিদ মিয়া(১০) উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামের আবজাল মিয়ার পুত্র।
রোববার (৩০ জুলাই) রাতে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌরশহরের গোগাউড়া এলাকায় ইকরা ব্রিকস ফিল্ডের সামনে টেম্পোর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার সাগর খান (৩৭), রিপন মিয়া (২৫)। এই বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন।
আপনার মন্তব্য