০২ আগস্ট, ২০২৩ ১২:৫১
হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞান পাটির দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) ভোররাতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ বাহুবলের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামের লাল মিয়া চৌধুরীর পুত্র লিটন মিয়া চৌধুরী (২৮) ও একই উপজেলার তার সহযোগী লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া এলাকার শের আলীর পুত্র মো: শাহ মোস্তফা (২৩)।
আটককৃতদের গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
আপনার মন্তব্য