কমলগঞ্জ প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৩ ০৩:৪০

কমলগঞ্জে ১১টি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবে ৫০টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাবের আবেদন পেয়ে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর অর্থায়নে বিআরবি বৈদ্যুতিক পাখা কিনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সেগুলো বিতরণ করা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত