০৩ আগস্ট, ২০২৩ ১৩:৪৮
মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সিলেটে আলেম-ওলামাদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের উপ-পরিচালক মাওলানা নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল এন্ড্রু দ্রংসহ বিভিন্ন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। তবে, এ সূচকে আরও এগিয়ে যেতে কাজ করছে সরকার।
সরকারের পাশাপাশি, মাতৃ ও শিশু মৃত্যু হার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে আলেম ওলামাদের আরও কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
কর্মশালায় সিলেটের বিভিন্ন অঞ্চলের তিন শতাধিক ঈমাম মাশায়েখ অংশ নেন।
আপনার মন্তব্য