০৩ আগস্ট, ২০২৩ ২২:৫৫
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৩-২৫ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তর প্রতিনিধি আশিক আলীকে সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব-সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক শুকরান আহমদ রানা (সকালের সময়), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল ও সিলেট মিরর)। সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) ও বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
আপনার মন্তব্য