চুনারুঘাট প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৩ ২০:২৮

চুনারুঘাটে প্রবাসীর বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে কাতার প্রবাসীর বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা থানার পশ্চিমে কাতার প্রবাসী আব্দুল আহাদের বাসায় এই চুরির ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী নাদিয়া আহাদ জানান, সকালে আমি শহরে বাজার করতে গেলে ফাঁকা বাসায় চোরের দল হানা দিয়ে বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রবের তালা ভেঙে সেখানে রক্ষিত আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, এলইডি টিভি, কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত