সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩ ২৩:০৫

ওসমানীতে ক্লাব ফুট রোগীদের মধ্যে বিনামূল্যে ক্লাব ফুট ব্রেস বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের উদ্যোগে ক্লাব ফুট (মুগুর পা) রোগীদের মধ্যে বিনামূল্যে ক্লাব ফুট ব্রেস বিতরণ করা হয়।

রোববার দুপুরে মেডিকেল কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে ১০ জন রোগীর মধ্যে ক্লাব ফুট ব্রেস প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংকর কুমার রায়ের সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা. ফয়সল আহমেদ মুহিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম, ডা. সৈয়দ আব্দুস সোবহান প্রমুখ।

উল্লেখ্য, গতবছর অর্থপেডিক্স বিভাগের উদ্যোগে ৩০৮ জন ক্লাব ফুট (মুগুর পা) রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত