বিশ্বনাথ প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৩ ০০:১০

বিশ্বনাথের সন্ধানীসহ ৫ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে নানা অনিয়ম পাওয়ায় সন্ধানীসহ পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (১৩আগষ্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরান বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

অভিযানকালে নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার ফলে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫প্রতিষ্ঠান থেকে ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২হাজার টাকাসহ মোট ১৯হাজার টাকা জরিমানা করা হয়।

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান। এসময় নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলার মাধ্যমে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত