১৪ আগস্ট, ২০২৩ ০১:০৬
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত প্রবাস কুমার সিংহকে সিলেট রেঞ্জে বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
শনিবার রাত সাড়ে ৮টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্ট হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।
এ সময় সংবর্ধিত বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত প্রবাস কুমার সিংহ বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। একদিকে সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। অন্যদিকে এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আমি অনেক ঘটনার সাক্ষী। সাংবাদিকদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, যা আমাদেরকে অন্য কোনো মাধ্যম দিতে পারেন না।এজন্য সাংবাদিক এবং পুলিশের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও দপ্তর সম্পাদক কবির আহমদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আলকাছ মিয়া।
এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন- সহ সভাপতি তারিকুল ইসলাম, মাসুক রানা, কোষাধ্যক্ষ মীর আল মমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, সদস্য মঈন উদ্দিন মিলন।
উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাছ আলী, নির্বাহী সদস্য কবির হোসেন, উমর আলী, নোমান আহমদ, ইকবাল হোসাইন, সদস্য শরীফ আহমদ, ফটোগ্রাফার রায়হান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক জাগ্রত সিলেটের উপ-সম্পাদক সফাত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সহ-সভাপতি আহমেদ রেজা রুবেল, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর খান প্রমুখ।
আপনার মন্তব্য