জুড়ী প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২৩ ০০:৩৪

শোক দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক শোক র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক মো শেখরুল ইসলামের  পরিচালনায়  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য হাজী শফিক আহমদ।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর চেয়ারম্যান,  এডভোকেট আব্দুল খালিক, জাকির আহমদ কালা, যুগ্ম সাধারন সম্পাদক, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,শাহাব উদ্দিন লেমন,সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল,আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, দপ্তর সম্পাদক  আব্দুল লতিফ,উপজেলা আওয়ামী লীগের সদস্য শ্রীকান্ত দাস, আফজাল হোসেন চিকন,যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি সাইরুল আলম,হাসান তারেক, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মতিন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত