১৭ আগস্ট, ২০২৩ ১৬:৪৫
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) জুড়ী উপজেলা থেকে এ বছর অংশগ্রহণ করেছে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া এ পরীক্ষার প্রধান কেন্দ্র জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় ছাড়াও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় সাব ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী থাকলে ও বাংলা ১ম পত্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৪ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন পরীক্ষার্থী।
জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে ৪৮৭ জন, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে ৪১১ জন ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ জানান, শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা চলছে।প্রথমদিনের পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আপনার মন্তব্য