জগন্নাথপুর প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২৩ ০০:১৮

জগন্নাথপুরে দুই সেতু দিয়ে দুইদিন গাড়ি চলাচল বন্ধ ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের গুদামের সামনের বিকল্প সেতুর সংযোগ সড়কের সংস্কার কাজের জন্য আগামী শুক্রবার ও পরদিন শনিবার সেতু দিয়ে যানচলাচল বন্ধ থাকবে। ফলে ডাকবাংলো সেতু দিয়ে বাড়তে চাপ ও ঝুঁকি এড়াতে ওই সেতু দিয়েও যানচলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

তবে, ডাকবাংলো সেতু দিয়ে অতিব জরুরি সেবার গাড়িগুলো চলাচল করতে পারবে।

বৃহস্পতিবার( ১৭ আগষ্ট)  বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজের জন্য শুক্রবার ও শনিবার ওই রাস্তাটি বন্ধ থাকবে। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত