১৯ আগস্ট, ২০২৩ ২৩:২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় নির্বাচনে আবারো বিজয়ী করতে নেতাকর্মীকের সর্তকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে আ,লীগ ও বাদাঘাট ইউনিয়ন আ,লীগের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে শোক সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে বাদ যায়নি সুনামগঞ্জের হাওরপাড় ও সীমান্ত এলাকায়,যা আর কোনো সরকার করতে পারে নি।স্বাধীনতা বিরোধীরা আবারও তৎপর,নানান ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর স্বাধীনতা বিরোধীদের আবারও প্রতিহত করে মুক্তিযোদ্ধের শক্তিকে আ,লীগ তথা শেখ হাসিনাকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস ভাবে হত্যা করেছে কাছের মানুষ,তাদেরকে আমরা চিনেছি। আগে চিন্তে পারি নি। আর বর্তমান সময়ে আমাদের দলের ক্ষতি করছে দলের মানুষ পাশের মানুষ, তাদেরকে আমরা চিনেছি। শোককে শক্তিতে রুপান্তরিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য,দেশ ও নিজেদের উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই বিজয়ী করার আহবান জানান সংসদ সদস্য।
এমপি আরও বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক, হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন মূলক স্থাপনা নির্মান করেছেন, ঘরে ঘরে বিদুৎ দিয়েছেন আর দেশের উন্নয়ন করতেই দিনরাত পরিশ্রম করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিক ধরে রাখতে হবে। তাহিরপুর-বাদাঘাট, তাহিরপুর-সোলেমানপুর-মধ্যনগরসহ সীমান্ত সড়কের কাজ দ্রুত শুরু হবে।
সভায় উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আ, লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, সহ সভাপতি আলহাজ্ব সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আ,লীগের সভাপতি শামিম আহমেদ বিলকিছ, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আলখাছ উদ্দিন খন্দকার, বাদাঘাট ইউনিয়ন আ,লীগের সভাপতি জুনাব আলী, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, রায়হান উদ্দিন রিপন, বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য