২০ আগস্ট, ২০২৩ ১৮:৪৪
হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। রোববার বিকেল ৬ টার দিকে এ ষংঘর্ষের শুরু হয়।
সন্ধ্যা পৌনে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপক্ষে ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে শায়েস্তানগর এলাকা রনক্ষেত্রে পরিণত হয়েছে। উভয়পক্ষে ইট পাটকেল নিক্ষেপ করছে।
জানা যায়, রোববার বিকেলে পৌর শহরে মিছিল বের করে আওয়ামী লীগ। এই মিছিলটি শায়েস্তানগর এলাকায় পৌছলে দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়।
এরআগে শনিবার হবিগঞ্জে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ হবিগঞ্জ সদর থানার ওসিসহ শতাধিক আহত হন।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিস্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য