২০ আগস্ট, ২০২৩ ১৯:৫৬
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্ত্বা উল্লেখ করে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, এই নাম কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। বঙ্গবন্ধু ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার।
শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নেতৃত্ব শুন্য করা। নেতৃত্ব শুন্য করতে পারলেই বাংলাদেশের পাকিস্তানি দোসররা এদেশকে আবার পাকিস্তানের অংশ করতে পারতো।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশে যে উন্নয়ন তার ভিত্তি বঙ্গবন্ধুর হাতেই হয়েছিল। আজ তিনি নেই কিন্তু তার যোগ্য কন্যা দেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ূন কবির মছব্বির, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সম্পাদক সম্পাদক শাহ আলম স্বাধীন।
আপনার মন্তব্য