চুনারুঘাট প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৩ ২৩:৪৯

চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ মোঃ শাবু মিয়া (৮০) চুনারুঘাট সদর ইউপির মুখীপুর গ্রামের মৃত মনজব উল্লা মুন্সির ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বৃদ্ধ শাবু মিয়া চুনারুঘাট হতে বাড়ির উদ্দেশ্যে টমটমে করে যাচ্ছিলেন, রাইসমিল পৌছা মাত্রই উল্টো দিক থেকে আসা ট্রাক্টর টমটমে ধাক্কা দেয়। তখন তিনি গুরুতর আহত হন। এমনও অবস্থায় শাবু মিয়াকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

থানা পুলিশ সেখানে পৌঁছে এ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে শাবু মিয়ার মরদেহ চুনারুঘাট থানায় নিয়ে আসে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত