জৈন্তাপুর প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৩ ২২:১২

চোরাই চিনি বোঝাই গাড়ির ধাক্কায় নিহত ১

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ সংলগ্ন (হরিপুর) হেমু মাদ্রাসা গেইটের সামনে ভারতীয় চোরাই চিনি বহন কারি ক্যারিকাবের ধাক্কায় লোকমান আহমদ (৭০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১০ টার দিকে এই দুঘর্টনা ঘটে।

নিহত ব্যক্তি চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের বাসিন্দা এনায়েত উল্লার পুত্র লোকমান আহমদ (৭০) বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গাড়িতে ভারতীয় অবৈধ চোরাই চিনি ভর্তি থাকায় দ্রুত গতিতে ছিল।

গাড়ির নম্বর (সিলেট-ছ-১১-১৭৩৬)। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় নিহত বৃদ্ধের লাশ উদ্বার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

জৈন্তাপুর মডেল থানার পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহত লোকমান আহমদের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে প্রশাসনর সাথে যোগাযোগ করছেন।  দুঘর্টনা কবলিত ক্যারিকাব গাড়ি সহ চিনির বস্তা গুলো জব্ধ করা হয়েছে।
ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হওয়ার কথা হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মন্তব্য

আলোচিত