বড়লেখা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪১

বড়লেখায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের একটি কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল হয়।

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা সহ সভাপতি ময়নুল হক, পৌর আহ্বায়ক মোয়াচ্ছান আহমেদ বাদল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবদলের সদস্য শাহ আলম, দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলাল উদ্দিন, সহ সভাপতি মঈন উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সদস্য এমএ আহাদ, দক্ষিণভাগ উত্তর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান লাল, পৌর বিএনপির সদস্য কামরুল ইসলাম, জালাল আহমদ তালাল, আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ময়না মিয়া, জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত