নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪ ১৪:১৬

রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল ট্রাক, সংঘর্ষ

ছবি : সংগৃহীত

সিলেটে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি।

তিনি বলেন, সিলেট রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

তিনি আরও বলেন, ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত