তাহিরপুর প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৪ ২৩:৪৬

মধ্যনগরে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই, জরিমানা

সুনামগঞ্জের মধ্যনগড় উপজেলা দুই লাখ টাকার চায়না বাইড় জাল আগুনে পুড়িয়ে ছাই করে এক জনকে জরিমানা ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর-চাইপাইতি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।

পুলিশ জানায়, মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের মির্জাপুর টু চাপাইতি গ্রামে ঘাসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নেের রামশিংহপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সুনু মিয়া(৪৫) কাছ থেকে ২ লাখ টাকার চায়না বাইড় (জাল)জব্ধ করা হয়। পরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং অবৈধ চায়না বাইড় (জাল) এর মালিক সুনু মিয়া (৪৫)কে ৫হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






আপনার মন্তব্য

আলোচিত