জৈন্তাপুর প্রতিনিধি:

২০ জানুয়ারি, ২০২৪ ২৩:৫১

জৈন্তাপুরে ৪ ছাত্রলীগ নেতা নিহত: হাসপাতালে ব্যাপক ভাঙচুর

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী নিতের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিসংযোগও করে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা।

উপজেলার বাংলা বাজার সংলগ্ন ২নং লক্ষীপুর নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে ৪ জন তরুন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিকার ছাত্রলীগ কর্মীদের মৃত্যুতে তাদের পরিবারসহ জৈন্তাপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা সদরের (নিজপাট) ইউনিয়নের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা বনদিপ পালের ছেলে ছাত্রলীগ নেতা নেহাল পাল (২৫), কমলা বাড়ির গ্রামের জামাল আহমদের ছেলে জুবায়ের আহসান (২৪), বড় পুকুুরপাড় পানিয়ারা হাটির আরজু মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২২) ও জাঙ্গাল হাটির হারুনুর রশিদের ছেলে আলী হোসেন সুমন (২৩) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে একসাথে নিহত ৩ জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় ৪ বন্ধু প্রাইভেট কার নিয়ে জাফলং যাওয়ার পথে উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরে বাংলা বাজার এলাকার ২নং লক্ষীপুর নামক স্থানে যাওয়ার পর কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে দুর্ঘটনায় শিকার হন। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলশ ও হাইওয়ে পুলিশ সহ স্থানীয় জনতা তাদেরকে উদ্বার করেন। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসার পর কিছু সময়ের মধ্যে চার বন্ধু মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় তরুণ ৪জন ছাত্রলীগ কর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক শত ছাত্র-জনতা জড় হন। নিহতের স্বজন সহ বন্ধু-বান্ধব হাসপাতালের জরুরী এম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা সেবায় ডাক্তারের দায়িত্বহীনতার অভিযোগ করে উপস্থিত ছাত্র-জনতার মধ্যে উত্তোজনা দেখা দেয়। গভীর রাতে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা সেবা ও চিকিৎসক সহ অন্যান্য লোকবল সংকট থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেন ছাত্র-জনতা। উত্তোজনা ছড়িয়ে পড়লে হাসপাতালে ইট পাটকেল নিক্ষেপ ও দুটি গাড়িতে অগ্নিসংযোগ সহ ভাংচুর করা হয়।

ভাংচুর ও হামলার ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো: সাজেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট সহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাহ উদ্দিন মিয়া জানিয়েছেন।

এদিকে দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে নিহত ৩জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত কুমার সরকার, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি  কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য মো: গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি রাহেল সিরাজ। নেতৃবৃন্দ তাদের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারে পক্ষে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহত জুবায়ের আহসানের পিতা জামাল উদ্দিন, আলী হোসেন সুমনের চাচাত ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মেহেদী হাসান তমালের চাচাত ভাই মাস্টার মাসুক আহমদ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ তাদেও জানাজায় অংশগ্রহন করেন। পরে তাদের নিজ নিজ মহল্লার গোরস্থানে দাফন করা হয়েছে। বিকেল ৪টায় নিজপাট সদরের শ্বাশানে নিহত অপর ছাত্রলীগ নেতা নেহাল পালের অন্তষ্টক্রিয়া সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত