নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪ ১৮:৩৩

আবারও ঢাকাগামী ফ্লাইটের সিলেটে জরুরী অবতরণ

ঘন কুয়াশার কারণে আবারও ঢাকার বদলে সিলেটে নেমেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। বিএস-৩০৮ ফ্লাইটটি এসেছিলো সিঙ্গাপুর থেকে।

আবহাওয়া ঠিক না থাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এটি ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটে যাত্রী ছিলেন প্রায় ১৫০ জন। তারা বিমানেই বসা ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আকাশ পরিচ্ছন্ন হলে বিএস-৩০৮ ঢাকার উদ্দেশে সিলেট থেকে উড়াল দেয়।

আপনার মন্তব্য

আলোচিত