জৈন্তাপুর প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৪ ২৩:০৩

তামাবিল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

সিলেট তামাবিল স্থলবন্দরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।‘মিলে নবীন-পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’- এই স্লোগানে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তামাবিল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তামাবিল শুল্ক স্টেশন আয়োজিত এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তামাবিল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও তামাবিল শুল্ক স্টেশন সুপার (রাজস্ব) কর্মকর্তা মোঃ সালেহ আহমদ উপস্থাপনা করেন।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি (সিআইপি) মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার পরিচালক সারোয়ার হোসেন, তামাবিল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ বদিউজ্জামান মামুন, তামাবিল বিজিবি কোম্পানী কমান্ডার রজব আলী।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারি রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা পালন করে আসছে রেখে আসছে সিলেট তামাবিল শুল্ক স্টেশন। তামাবিল স্থলবন্দর-কে আন্তরর্জাতিক মানের বাণিজ্যেক বন্দর হিসাবে এগিয়ে নিতে আমদানিকারক ব্যবসায়ী, প্রশাসন সহ সবাই-কে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত