মাধবপুর প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪ ০২:১১

মাধবপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে লেপ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধশতাধিক অসহায় হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে এসব লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তইমুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলন্দু চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মো. অলিদ মিয়া, মনসুর আলী, সমাজ সেবক প্রানতোষ দাস, বোরহান উদ্দিন রুবেল, ব্রাড ফর লাইফ ইন বাংলাদেশ সংগঠনের সুফল মোদক, রবিন বণিক, আফজাল খন্দকার, অলক রায়, দিপংকর মোদক, রনি রায়, দুলাল পাল, সনজিত বিশ্বাস, জয়নাল মিয়া, রুবেল মিয়া,ভক্ত দাস, সজীব সাহা, আকাশ চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত