২৭ জানুয়ারি, ২০২৪ ১৭:২১
সিলেটের বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রজ্জ্বলিত শিখা’ নামের এ বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
ম্যাগাজিন প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান বাবলু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুকছুছুল আম্বিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অজয় চৌধুরী একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য