২৭ জানুয়ারি, ২০২৪ ২১:৪২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে কম্বল সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পৃথকভাবে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। দুই উপজেলা দুই হাজার কম্বল প্রদান করা হয়।
এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভেবে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। জনগণের পাশে থাকেন বলেই জনগণ বারবার থাকে ভোট দিয়ে বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করে।
প্রধানমন্ত্রী উপহারের এই কম্বলগুলো যেন হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।
আপনার মন্তব্য