তাহিরপুর প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৪ ০২:০৭

তাহিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা মিলন তালুকদার, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক বিলাল আমিন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবুল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এমদাদনূর, উপজেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, বালিজুরি ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ফারুক মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সহসভাপতি ধীমান চন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউজ্জামান ইমন, সাবেক সভাপতি আবুল বাশার, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু শামা, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ শাখা সভাপতি সুলেমান মিয়াসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

আপনার মন্তব্য

আলোচিত