সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০২৪ ২২:০৩

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিলেটের গৌতম দে

বৈদেশিক মুদ্রা লেনদেনে যুক্ত বৈধ প্রতিষ্ঠানগুলোর সংগঠন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সিলেটের মা-মনি মানি এক্সচেঞ্জ হাউজ-এর স্বত্বাধিকারী প্রকৌশলী গৌতম দে।

গত শনিবার ‘মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর ত্রিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে মহাসচিব পদে তিনি নির্বাচিত হন।

নির্বাচনে ঢাকার জামান মানিচেঞ্জার্সের স্বত্বাধিকারী এস এম জামান সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে জামান-গৌতম পরিষদের পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।

৮ ফেব্রুয়ারি রাজধানীর পুরাতন পল্টন অফিসে শপথগ্রহণের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নব নির্বাচিত মহাসচিব প্রকৌশলী গৌতম দে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে বলেন, মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনকে প্রথম শ্রেণির স্মার্ট বাণিজ্যিক সংগঠনে রূপান্তরিত করার মাধ্যমে জনকল্যাণ নিশ্চিতে আমরা কাজ করব।

উল্লেখ্য, প্রকৌশলী গৌতম দে সিলেট মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই সিলেট মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সিলেট শহরের লালদিঘিরপাড়ে মা মনি মানি চেঞ্জার্সের কর্ণধার।

আপনার মন্তব্য

আলোচিত