কমলগঞ্জ প্রতিনিধি:

১৫ ফেব্রুয়ারি , ২০২৪ ১৮:৩৫

কমলগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে কৃষি জমির মাটি কাটার দায়ে ইদ্রিস নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গত বুধবার সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনা করে এ জারিমানা করা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট জয়নাল আবেদীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে বসত ভিটে ভরাট করছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট জয়নাল আবেদীন বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত