১৭ ফেব্রুয়ারি , ২০২৪ ১২:২৯
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের উদ্যোগে জগন্নাথপুর ফরেনার ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে জগন্নাথপুর পৌর এলাকার প্রবাসীদের নিয়ে চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় পৌর পয়েন্টের মাহিমা রেস্টুরেন্টে চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য প্রবাসী হাজী সুলতান মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর ওয়াল্টনের পরিচালক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, বাজারের ব্যবসায়ী ছালিক আহমদ পীর, আমেরিকা প্রবাসী লিকন ভূঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী সুহেল ভূঁইয়া, পর্তুগাল প্রবাসী আজহারুল হক ভূইয়া শিশু, লন্ডন প্রবাসী হাসিনুর রশীদ ভূঁইয়া, লন্ডন প্রবাসী জুয়েব আহমদ, তরুণ সমাজকর্মী শায়েখ আহমদ প্রমুখ।
এ সময় যুক্তরাজ্য প্রবাসী দুলদুল ভুইয়া, ইতালি প্রবাসী সৈয়দ রিপন আহমদ, দুবাই প্রবাসী আব্দুল হামিদ হামদু, ইতালি প্রবাসী সৈয়দ সোহেল আহমদ, ব্যবসায়ী হারুন মিয়া, মইন উদ্দিন, সায়মন হোসেন রুমেন, আনোয়ার হোসেন আনহার, সুবীর দাশ, আজাদ মিয়া, শফিক মিয়া, রুবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য