বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০২:০১

আনসার ভিডিপি সেবা পদক পেলেন বিয়ানীবাজারের ফাতেমা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে দেশ সেরার পুরষ্কার পেয়েছেন বিয়ানীবাজারের ফাতেমা বেগম।

তিনি গোয়াইনঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সেবা ক্যাটাগরিতে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়।

সদ্য সমাপ্ত ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) ফাতেমা বেগমকে এ পদক পরিয়ে দেন।

ফাতেমা বেগমের বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামে। তার স্বামী সমাজসেবক ছরওয়ার আলম।

আপনার মন্তব্য

আলোচিত