জুড়ী প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০২:১৩

জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকার কয়েক শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুশ শহীদ, আমেরিকার মিশিগান জামে মসজিদের খতিব আব্দুস সালাম মুহাদ্দিস, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত সাইদুল, ইউপি সদস্য জাকির হোসেন মনির প্রমুখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত সাইদুল বলেন, এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য আমাদের ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত